সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান

September 1, 2026,

আব্দুর রব : বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন ১ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট নগরীর স্বনামধন্য গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন।

সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলস্থ উক্ত কলেজ ক্যাম্পাসে যোগদানকালে কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিশু দেবনাথ, সাবেক সভাপতি ও পরিচালক পুলিন রায় এবং সাবেক সভাপতি ও পরিচালক খায়রুল হাছানসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. নিয়াজ উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্নের পর ১৯৯৩ সালের ২৪ জুন থেকে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি ২০১৫ সালের ১ নভেম্বর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৫ সালের ৫ নভেম্বর পর্যন্ত বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি সিলেটের স্বনামধন্য লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’ এর সম্পাদনা সহযোগী এবং সিলেট সাহিত্য পরিষদের কার্যকরী সদস্য। অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন একজন সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী হিসেবেও সর্বমহলে পরিচিত।

সিলেটের বিয়ানীবাজার উপজেলাধীন নয়াদুবাগের স্থায়ী বাসিন্দা মো. নিয়াজ উদ্দীন বর্তমানে সিলেট নগরীর শাহজালাল উপশহরে বসবাস করছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

এদিকে, ভাস্কর সম্পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায় গ্রীনহিল স্টেট কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীনকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com