হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আব্দুর রব : হাকালুকি হাওরের মৎস্যসম্পদ রক্ষায় হাওরের বড়লেখা উপজেলা অংশে ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় হাওরের বিভিন্ন জলমহাল থেকে মাছ আহরণকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, চায়না রিং জাল ও চিংড়ি মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ইউএনও মাহবুব আলম মাহবুব। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, থানার এসআই আব্দুর রউফ, সিএনআরএস নবপল্লব প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারিরা।
জানা গেছে, হাকালুকি হাওরের বিভিন্ন জলমহাল ও অভয়াশ্রম থেকে অসাধুরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের অবৈধ জাল দিয়ে মাছ আহরন করছে। অবৈধ জালে মাছ শিকারে ধ্বংস হচ্ছে হাওরের জীববৈচিত্রও। বিশেষ করে অবৈধ জালে পোনামাছ ধরার কারণে মাছের উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশিয় মাছ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল জানান, ইউএনও মহোদয়ের নেতৃত্বে হাকালুকি হাওরে অভিযান চালিয়ে প্রায় ১৫০০ মিটার কারেন্ট জাল, ২০০০ মিটার চায়না রিং জাল এবং ১০০ পিস চিংড়ি ধরার ফাঁদ (কিরনমালা ছাঁই) জব্দ করা হয়। পওে জনসম্মুখে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন