বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

September 1, 2026,

আব্দুর রব : বড়লেখা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে পৌরশহরে বর্ণাঢ্য র‌্যালি, আনন্দ মিছিল ও  পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় র‌্যালি পরবর্তী দক্ষিণবাজার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী দলের নেতা মিজানুর রহমান মিজান, আলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হাজী সেলিম, উপজেলা জাসাস আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com