জুড়ীতে দা/য়ের কোপে প্রবাসীর স্ত্রীর এক পা বি/চ্ছিন্ন

আব্দুর রব : জুড়ীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র দুই নারীর সংঘর্ষে প্রতিপক্ষের নারীর দায়ের কোপে অপরপক্ষের প্রবাসির স্ত্রীর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কচুরগুল গ্রামে শনিবার সকালে দুবাই প্রবাসি ছলিম উদ্দিনের বাড়িতে।
আহত প্রবাসির স্ত্রী হালিমা বেগমকে স্বজনরা উদ্ধার করে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, জায়গা-জমি সংক্রান্ত পূর্ব-বিরোধের জেরে রোজি বেগম ও হালিমা বেগম নামে ওই দুই নারীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় রোজি বেগম দা দিয়ে হালিমা বেগমকে কোপ দিলে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিবেশিরা জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই শনিবার সকালে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, গুরুতর আহত ওই মহিলাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানীতে রেফার করেছেন।
জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কানো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।



মন্তব্য করুন