জুড়ী সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের জুড়ীতে সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫২ বিজিবি।
শনিবার ২৩ মে সকাল থেকে দিনব্যাপী রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৫২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক সীমান্ত এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল বি.এম তৌহিদ হাসান, ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আতাউর রহমান সুজন, ৫২ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান সহ অনেকেই।
মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৫২ বিজিবির এমন মহতী উদ্যোগ তাদেরকে উৎসাহিত করেছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।



মন্তব্য করুন