জুড়ী ইউপি চেয়ারম্যানের তৎপরতায় জুয়ার আসরবন্ধ

September 12, 2016,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে এক ইউপি চেয়ারম্যানের তৎপরতায় দুটিজুয়ার আসরবন্ধ হয়েছে। জানা গেছে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের অর্ন্তগত জুড়ী শহরে দুটি স্থানে জুয়ার আসর বসানো হয়। উক্ত জুয়ার আসর গুলোতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে জুয়ারীরা এসে ভিড় জমায়। এতে এলাকার সচেতনমহল ক্ষিপ্ত হয়ে উঠেন। এলাকাবাসী বিষয়টি সদর জায়ফরনগর ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। ৪ সেপ্টেম্বর দুপুরে ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা গ্রাম পুলিশ নিয়ে দুটি জুয়ার আসরে হানা দিয়ে জুয়াড়িদের ছত্রভঙ্গ করে দেন এবং জুয়া খেলার সরঞ্জামাদি ইউনিয়ন কার্যালয়ে নিয়ে আসেন। পরে জুয়াড়িরা ওই দিন রাতে আবার সংগঠিত হয়ে পুনরায় জুয়ার আসর বসায়। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান মাছুম রেজা জুড়ী থানার ওসি জালাল উদ্দিনকে অবগত করলে ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসর দুটি বন্ধ করে দেয়। এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের সাহসি পদক্ষেপের প্রসংশা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com