জুড়ীতে ১০ দিন থেকে নিখোঁজ রমেন্দ্র চন্দ্রের বাড়ীতে শোকের মাতম চলেছে
September 24, 2016,
কুলাউড়া অফিস॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্যবটুলী গ্রামের রমেন্দ্র চন্দ্রের বাড়ীতে শোকের মাতম চলেছে। জুড়ী থানার সাধারন ডায়রী সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রমেন্দ্র চন্দ্র তার ব্যবসা প্রতিষ্ঠান ফুলতলা বাজার সেলুনে আসেন ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে। এর পর থেকে তিনি আর বাড়ীতে ফেরেননি। পরিবারের একমাত্র উপার্জনকারী রমেন্দ্র নিখোঁজের পর থেকে পরিবারের সবাই অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে রমেন্দ্র চন্দ্রের পুত্র রিংকু চন্দ্র ১৪ সেপ্টেম্বর জুড়ী থানায় ডায়রী নং-৪২৬ দায়ের করেছেন।



মন্তব্য করুন