জুড়ীতে কালভার্টের প্লেইট খোলে বাড়ির রাস্তা নির্মাণ ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

October 1, 2016,

আব্দুর রব॥ জুড়ীর জন গুরুত্বপূর্ণ একটি সড়কের কালভার্টের প্লেইট খোলে বাড়ির রাস্তা নির্মাণ করায় এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও জনসাধারনকে তিনদিন ধরে মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। যে কোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে।
সরেজমিনে জানা গেছে, জুড়ী-লাঠিটিলা মেইন সড়কের কুচাই চা বাগানের অভ্যন্তরের সাপের পুলের নির্মাণ কাজ উপলক্ষ্যে অস্থায়ী কালভার্ট নির্মাণ করা হয়।
২৯ সেপ্টেম্বর  বৃহস্পতিবার লাঠিটিলা ডুমাবাড়ী গ্রামের কুরবান আলীর ছেলে পাবেল আহমদ বাড়ির ব্যক্তিগত রাস্তা নির্মাণ করতে অস্থায়ী কালভার্টের একটি প্লেইট খোলে নেন। এতে এ রাস্তায় চলাচলকারীরা দুর্ভোগে পড়েন।

juri-pic-02পথচারী ও যানবাহনের চালকরা অভিযোগ করেন, প্লেইটটি খোলে নেয়ায় তিনদিন ধরে অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা চলাচল করছেন। তারা যে কোন সময় দুর্ঘটনার আশংকা করছেন।
ব্রিজের নির্মাণ কাজের ঠিকাদার বুলবুল আহমদ জানান, প্লেইটটি না দেখে তিনি বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করে জানতে পারেন লাঠিটিলা ডুমাবাড়ী গ্রামের পাবেল আহমদ বাড়ির ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য প্লেইটি খোলে নিয়েছেন।
স্থানীয় ইউপি মেম্বার রাজ্জাক আহমদ জানান,পাবেল আহমদের পরিবারের জনৈক সদস্যের বিয়ে থাকায় গাড়ি যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করতে সে প্লেইটটি নিয়েছে। প্লেইটটি ফেরৎ দিতে তিনি তাকে বলেছেন।
পাবেল আহমদ জানান, প্লেইট খোলে নেয়ায় সড়কের কোন ক্ষতি হয়নি। তিনি আজই সেটা ফেরৎ দিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com