কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

October 2, 2016,

আব্দুর রব॥ জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভবানীগঞ্জবাজার বাস ষ্ট্যান্ড সংলগ্ন দেওয়ান ইরমান আলী মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর রোববার জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন পলাশের পরিচালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, জুড়ী ক্রিকেট এসোসিয়েশনের আহবায়ক আব্দুল আহাদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম-সাধারণ  সম্পাদক আব্দুল আজিজ,

a-5 জুড়ী উপজেলা সাংবাদিক কল্যান পরিষদের উপদেষ্ঠা ফখরুল ইসলমা, হারিস মোহাম্মদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য কামরুল হাসান নোমান, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি রায়হান আহমদ, ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল আওয়াল, জুড়ী উপজেলা সাংবাদিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি নাজিম উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম সদস্য শাহ আলম। অন্যান্যদের মধ্যে ছিলেন ব্যবসায়ী হেলাল উদ্দিন, মাসুক আহমদ, আলমঙ্গীর হোসেন শিপন, বাবু লাল কৈরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com