কমলগঞ্জে সরকারি যাকাত ফাণ্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা

March 28, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি যাকাত ফাণ্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক মিশন শমশেরগর এর আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউণ্ডেশন কমলগঞ্জ মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশন কমলগঞ্জ উপজেলার ফিল্ড অফিসার ইকবাল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও ইফা কমলগঞ্জ এর অফিস সহকারী আবু খয়ের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন শমশেরনগর এর পোগ্রাম অফিসার মো. মুমিনুল হক। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বলরামপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দীস আয়াজ আহমদ, বলরামপুর নোয়াগাঁও মাদ্রাসার মুহাদ্দিস দেলোয়ার হোসেন, কমলগঞ্জ ইমাম সমিতির সভাপতি মোবাশি^র আলী, উসমানগড় মসজিদের খতিব লুৎফুর রহমান, কামুদপুর মসজিদের খতিব আবুল খয়ের প্রমুখ।
আলোচকরা বলেন, ইসলামের দৃষ্টিতে যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত প্রদানে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের অনেকেই নানাভাবে অর্থ ব্যয় করে থাকেন, তবে নিজেদের খামখেয়ালিপনায় অনেক সময় যাকাত প্রদান করেন না কিংবা যাকাতের গুরুত্ব বুঝতে সক্ষম হচ্ছেন না। যথাযথভাবে যাকাত প্রদান করা হলে গরিব অসহায় লোকদের অভাব অনটন থাকতো না। তাই যাকাত প্রদানে মসজিদ ইমামদের ভূমিকা পালন করতে হবে। যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com