ভানুগাছ বাজারে ডাস্টবিন পরিষ্কার না হওয়ায় চরম দুর্ভোগ, ইউএনও’র হস্তক্ষেপ কামনা
January 26, 2026,
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ পৌরসভার ভনুগাছ বাজারের ১০ নম্বর রোডে আলা-আমিন প্লাজার সম্মুখে স্থাপিত ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ফলে তীব্র দুর্গন্ধে এলাকার ব্যবসায়ী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করে প্রতিদিন ডাস্টবিন পরিষ্কারের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



মন্তব্য করুন