হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জরে পৌর এলাকার হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ফল বিতরণ ও ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
হাফিজি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং আনন্দ ও উদ্দীপনা জোগাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
ফল বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, আনাসর, লুকলোকি সহ বিভিন্ন মৌসুমী ফল বিতরণ করা হয়। ফল পেয়ে শিশু শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী খন্দকার তোফায়েল আহমদ সিপু জানান, “কুরআনের হাফেজ ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাদ্যের ভূমিকা অপরিসীম। কোমলমতি শিশুদের মাঝে আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”



মন্তব্য করুন