শোক সংবাদ

June 16, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ (৭১) রোববার ১৪ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মরদেহ সোমবার দুপুরে দীর্ঘদিনের নিজ কর্মস্থল কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় মাঠে আনা হলে সেখানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল (শিবপুর) গ্রামের নিজ বাড়িতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃাতব সংগঠন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর নিজ পারিবারীক শ্মশানে তাঁকে সমাহিত করা হয়।

অধ্যাপক সুনীল কান্তি দেবনাথের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমদ, প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্ত, লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ভানুগাছ দেবনাথ সমিতিসহ বিভিন্ন সংগঠন।

তাঁর এই আকস্মিক প্রয়াণে কমলগঞ্জের শিক্ষাঙ্গনসহ নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গুণীজনদের মাঝে শোকের আবহ তৈরি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com