কমলগঞ্জে বন্যাদুর্গত এলাকায় পুলিশের বিশেষ মেডিকেল ক্যাম্প

July 28, 2026,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার ২১ জুলাই সিলেটের ডিআইজি ড. জিল্লুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিশেষ মেডিকেল ক্যাম্পে স্থানীয় বন্যাদুর্গত মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। বন্যা-পরবর্তী সময়ে বিভিন্ন রোগের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও প্রদান করা হয়।

এর আগে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার বন্যাকবলিত এলাকাতেও একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম এই কার্যক্রম পরিচালনা করছেন।

দুর্যোগকালীন সময়ে বন্যার্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com