বিসিএর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

July 28, 2026,

লন্ডন প্রতিনিধি : যুক্তরাজ্যের কারি শিল্পের অন্যতম প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কৃতী সন্তান টিপু রহমান।

রোববার ২৬ জুলাই পূর্ব লন্ডনের দ্য উইস্টেরিয়া মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে শত শত সদস্য অংশগ্রহণ করেন।

মৌলভীবাজারের সম্ভ্রান্ত পরিবারের সন্তান টিপু রহমান। তিনি মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আলহাজ আইয়ুবুর রহমানের ছেলে।

শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নের ঐতিহ্য রয়েছে টিপু রহমানের পরিবারে। পারিবারিকভাবে এলাকার মানুষের কল্যাণে হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মানুষের পাশে থাকা, শিক্ষা বিস্তার এবং সমাজের উন্নয়নে অবদান রাখার এই পারিবারিক ধারাকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সলিসিটর বেলায়েত হোসেন, সলিসিটর জাবের মিয়া এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রফিকুল হায়দার।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওলি খান এমবিই। এছাড়া চিফ ট্রেজারার মো. ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক ইয়ামিম আর. এইচ. দিদার, সদস্যসচিব শামসুল আলম খান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজ ইসলাম নির্বাচিত হয়েছেন। মোট ১২৯ সদস্যের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিএর সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই, এম এ মুনিম ওবিই, এম এ কামাল ইয়াকুব, মুহাম্মদ ইমান আলী, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান বিচারপতিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল টিপু রহমান বলেন, এত সম্মানিত একটি সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের। সদস্যদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ, সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চলের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে কাজ করব।

টিপু রহমান ইংল্যান্ডের নর্থহ্যাম্পটনে অবস্থিত জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্ট ‘তামারিন’ এবং প্যান-এশিয়ান রেস্টুরেন্ট ‘দ্য রিয়্যালম’-এর স্বত্বাধিকারী। বর্তমানে তাঁর দুই ছেলে রাফি রহমান ও ওমি রহমান প্রতিষ্ঠান দুটি পরিচালনায় যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, টিপু রহমান আমেরিকান কারি অ্যাওয়ার্ড ’রন্ধনশিল্পকে মর্যাদা কারি লিজেন্ড সম্মাননা, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনসহ একাধিক কারি এওয়ার্ড সেলিব্রেট শেফের খেতাব পেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com