প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করলেন মৌলভীবাজারের আফিকুল
July 28, 2026,

স্টাফ রিপোর্টার : আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম জায়েদ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
শিক্ষার্থী আফিকুল ইসলাম জায়েদের এই কৃতিত্বে আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক-শিক্ষক সমিতি (পিটিএ) গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। অভিভাবক-শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, আফিকুল ইসলাম জায়েদের এ অর্জন শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং পুরো মৌলভীবাজার জেলার জন্য গর্বের বিষয়।
তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।



মন্তব্য করুন