বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস-২০২৬ উপলক্ষে স্পন্দন সামাজিক সংগঠন, মৌলভীবাজার সরকারি কলেজ শাখা নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। এ উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রেফেসর মোহাম্মাদ মনসুর আলীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইহাম মোজাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ শাখা স্পন্দন এর সভাপতি সৈয়দ নাবিল উজ্জজামান, সাধারণ সম্পাদক রাফিদ আহমেদ রকি, দপ্তর সম্পাদক রাকিব হোসেন ইমন, অর্থ সম্পাদক জিসান চৌধুরী, সহ-অর্থ সম্পাদক ফাহিমা ফারজানা, ছাত্রী কল্যাণ সম্পাদিকা মুন জান্নাত, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদিকা খাদিজা আক্তার সামিয়া, পাঠাগার সম্পাদক ইমন দেব, দ্বাদশ শ্রেণী মানবিক বিভাগের সভাপতি কামরুল ইসলাম তামিম এবং দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের সভাপতি রনি হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে তরুণদের আরও বেশি করে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন