দেশ সেরা বিতার্কিক কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

June 20, 2026,

মাহফুজ শাকিল : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দেশ সেরা ক্ষুদে বিতার্কিক নির্বাচিত হয়েছেন কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী।

গত ১৬ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন। জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ জুন ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সফল ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেন।

সারাদেশের হাজারো প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় স্তরে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে কয়েকজন বিশিষ্ট ক্ষুদে শিক্ষার্থীর। তার মধ্যে রয়েছেন কুলাউড়ার ৫ জন। তারা হলেন, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাউর রহমান আলভী, নলডরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাফর আল হাদী, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহনাফ আদিল আলভী, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেবব্রত চন্দ বর্ণ ও মানবেন্দ্র তালুকদার এবং হামদ ও নাতে করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহিমা। এদিকে দেশ সেরা বিতার্কিত এই ৫ ক্ষুদে শিক্ষার্থীকে কুলাউড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে গত ১৮ জুন এক সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসের ডিপিইও শফিউল আলম, এডিপিইও আনিছুর রহমান, ইন্সস্ট্রাক্টর মুহিব উল্ল্যাহ্, ইউইও খোরশেদ আলম, এইউইও মাহমুদ হোসাইন প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। তাদের এই সাফল্যের পেছনে মা-বাবা এবং শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে বলে জানায় ৫ ক্ষুদে শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com