প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

June 16, 2026,

মাহফুজ শাকিল : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কুলাউড়া বনবিভাগের আয়োজনে শনিবার ১৩ জুন বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নিম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. শওকতুল ইসলাম শকু। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, গাজীপুর বিট অফিসার আরিফুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, যুবদল নেতা রাহেল মিয়া প্রমুখ।

কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রবীন্দ্র কুমার সিংহ বলেন, সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কুলাউড়ায় পাঁচ হাজার গাছের চারা বরাদ্দ পাওয়া গেছে। কুলাউড়ার সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠানসহ উপকারভোগীদের মধ্যে আগামী দুই মাসে পর্যায়ক্রমে বৃক্ষের চারা বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com