প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন-কৃষিমন্ত্রী

May 1, 2024,

স্টাফ রিপোর্টার॥ কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের জনগণের পাশে থাকেন ও মানুষের কল্যাণে কাজ করেন। জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে এবারও ক্ষমতায় এনেছে, আগামীতেও ক্ষমতায় আনবে। কারণ, জনগণ জানে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে প্রয়োজনের সময়, বিপদের সময় তাঁকে পাশে পাওয়া যাবে।

মঙ্গলবার ৩০ এপিল দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো তাঁর নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সেজন্য, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জনকল্যাণে বেশি করে কাজ করতে ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান।

মন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২২২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com