জুড়ীতে রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন

November 30, 2016,

কুলাউড়া অফিস॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের নয়াবাজার মাদ্রাসা হইতে দ্বহপাড়া ও পাতিলাসাঙ্গন রাস্তার ১ কিলোমিটার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্ভোধন করা হয়েছে।
২৭ নভেম্বর রোববার ২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নয়াবাজার মাদ্রাসা রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ শাহাব উদ্দিন এমপি। উক্ত নয়াবাজার মাদ্রাসা হইতে দ্বহপাড়া ও পাতিলাসাঙ্গন ১ কিলোমিটার রাস্তায় উন্নয়ন কাজে চুক্তি মূল্যে ব্যয় হবে ৪৫ লক্ষ ৪২ হাজার ১শত ৩৯ টাকা। উক্ত উন্নয়ন কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বদরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা প্রকৌশলী ইখতেয়ার হাসান, পূর্বজুড়ী আওয়ামলীগের সভাপতি আদর উদ্দিন আহমদ, আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গির আলম, আওয়ামীলীগ নেতা হাজী আয়াজ উদ্দিন, আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, বিশিষ্ট সমাজ সেবক মর্তুজ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রুসমত আলম, গোয়ালবাড়ী ইউপি যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি আতিকুল ইসলাম, জমসেদ আলী, জায়েদুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা এমদাদুল ইসলাম মাছুম, ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ, সিদ্দিকুর রহমান সুমন, হুমায়ুন রশিদ রাজি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com