জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী ও তার দোসরদের বিচারের দাবিতে কমলগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের পৃথক অবস্থান কর্মসূচি পালিত

August 15, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে উপজেলা বিএনপি’র দুই গ্রুপের পৃথক আয়োজনে জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী, খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে পথসভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেল ৫ টায় ভানুগাছ রেলওয়ে স্টেশনের সম্মুখে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর নেতৃত্বে অব¯’ান কর্মসুচিতে উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে ভানুগাছ চৌমুহনী চত্বরে উপজেলা বিএনপি (নাসের রহমান অনুসারী) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপি সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আলম পারভেজ সোহেল, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে মাঠে দেখা যায়নি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কোন কর্মসুচি পালনেরও খবর পাওয়া যায়নি। তবে বিএনপি’র দুই গ্রুপই সারাদিন মাঠে সক্রিয় ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com