কমলগঞ্জে জামায়াতে ইসলামীর পবিত্র সিরাতুন্নবী সা. মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

September 18, 2024,

সালেহ আহমদ (লিপক) : কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পবিত্র সিরাতুন্নবী সা. মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের টিলাবাজারস্থ ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সিরাত মাহফিলে জামায়াত ইসলামী ৯নং ইসলামপুর ইউনিয়নের সভাপতি মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা জামাতের আমীর প্রিন্সিপাল মোঃ মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারী এড. মোঃ কামরুল ইসলাম।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com