কমলগঞ্জে ইউএনও’র অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ

September 18, 2024,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে (উপজেলা নির্বাহী অফিসার) ইউএনও জয়নাল আবেদীনের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার ১৮ সেপ্টেম্বর কমলগঞ্জ পৌর এলাকার কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর ইউনিয়নের কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন, টিফিন, শুকনো খাবার ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জের ইউএনও জয়নাল আবেদীন।

বুধবার দুপুর ১২টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেড় শতাধিক শিক্ষার্থী ও কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও রুল পেন্সিল, টিফিনবক্স, শুকনো খাবার, ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্যারেমবোর্ড উপহার হিসেবে দেন ইউএনও জয়নাল আবেদীন। এসময় স্কুলগুলোর আঙ্গীনায় বিভিন্ন ফলজ গাছ রোপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন, কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জয়নুল আবেদীন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক।’

৩৫তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তা ২০২৩ সালের ২০ আগস্ট কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এরপর কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই নিজ অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, স্কুল ইউনিফর্মসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক শিক্ষার্থীদের সাথে প্রাথমিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনাসহ শিক্ষা ব্যবস্থার সমস্যা চিহ্নিত করণ এবং তা সমাধানের লক্ষে সম্ভব্য করণীয় বিষয়গুলো নিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে তরান্বিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

আলাপকালে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিত বেগমের পিতা বদরুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে নিয়মিত স্কুলে যাওয়া আসা করে। পড়াশোনায়ও খুব ভালো। কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আমার মেয়েকে টিফিনবক্স, খাতা, কলম, খাবার ও খেলার কিছু সামগ্রী দিয়েছেন। সে খুব খুশি হয়েছে। তার পড়াশোনার মনোবল আরও বাড়িয়ে গেলে এমন উপহার পেয়ে।

কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জয়নুল আবেদীন জানান, কমলগঞ্জের ইউএনও জয়নাল আবেদীন প্রায় সময় আমাদের স্কুলগুলোতে এসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আলোচনা এবং খোঁজ খবর নিয়ে থাকেন। আমরাও সবাই সচেতন থাকি। শিক্ষার জন্য একজন নিবেদিত প্রাণ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ‘উপজেলা প্রশাসন থেকেই সবসময় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক স্কুলগুলোতে খেলাধুলা ও শিক্ষা উপকরণ সামগ্রী যেমন-ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, খাতা, কলম, পেন্সিল, টিফিনবক্স, কেরামবোর্ড, খাবার বিতরণ করা হয়। এছাড়াও নিয়মিত স্কুলগুলো পরিদর্শন করা হয়। ঝরে পড়া ছাত্রদের খুঁজে খুঁজে স্কুলমুখী করতে অভিভাবক ও শিক্ষকদের সাথে আলোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষা উপকরন ও বৃক্ষ রোপন করা হয়। শিক্ষার্থীদের মাদক থেকে মুক্ত রাখতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাউন্সিলিং করা হয়। তিনি আরো বলেন, ‘জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে থাকে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com