জুড়ীতে শিলা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

December 9, 2016,

জুড়ী প্রতিনিধি॥  মৌলভীবাজারের জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আওতায় শিলা মেধাবৃত্তি পরীক্ষা ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠবারের মত অনুষ্ঠিত শিলা মেধাবৃত্তি পরীক্ষার উপজেলার প্রায় ৬৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে-৪২০ জন ও অষ্টম শ্রেণিতে-৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শন করতে আসেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্যাহ খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা দুদকের চেয়ারম্যান তাজুল ইসলাম ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন করতে আসা অতিথিবৃন্দ পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও হল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন ও শিলা মেধাবৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও শিলা মেধাবৃত্তির মত বড় মাপের পরীক্ষার সফল ও সুন্দরভাবে আয়োজনের জন্য স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক বিজয় রুদ্র পালকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com