কমলগঞ্জ প্রেসক্লাব এর বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

March 1, 2025,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ সকালের আলো ফুটতেই ধীরে ধীরে কমলগঞ্জ প্রেসক্লাব চত্তর সরগরম হতে থাকে সাংবাদিকদের পদচারণায়।

শুক্রবার  ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ প্রেসক্লাব থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রেসক্লাবের লেখাযুক্ত টি শার্ট পড়ে প্রেসক্লাব পরিবারের সদস্যরা সকল সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে বনভোজনে উদ্দেশ্য রওয়ানা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পাহাড়ের আকাবাকা পথ মাড়িয়ে সকাল পৌণে ১১ টার দিকে মোটরবাইক শোভাযাত্রাটি গিয়ে পৌঁছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে,পরে সেখান থেকে মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

সেখানে সকল সাংবাদিকরা দিনভর ঘুরে বেড়ান। ছোট বড় সবাই মোবাইলে গ্রুপ ও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েন।

দিনব্যাপী একে একে কমলগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সাংবাদিকরা মধ্যাহ্ণ ভোজে মিলিত হন লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন শান্ত হীড বাংলাদেশের গেষ্ট হাউসে, এখানে এসে খেলাধূলা ও বিনোদনে অংশগ্রহণ করেন সাংবাদিকবৃন্দ। দুপুরের খাবার শেষে শুরু হয় আলোচনা সভা।

প্রেসক্লাব এর আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় বনভোজন ও আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল সাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, ওসি (তদন্ত) শামীম আকনজ্ ি,উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম, কবি ও লেখক আহমদ সিরাজ, ভানুগাছ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, সাবেক কাউন্সিলর জামাল হোসেন, বিএনপি নেতা শাহিন পারভেজ চৌধুরী, শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বিজয়ীদের হাতে একে একে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে দিনব্যাপী এ আনন্দ অনুষ্টানের ভ্রমণ সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com