জুড়ীতে জয়িতাদের সংবর্ধনা প্রদান
কুলাউড়া অফিস॥ জীবন সংগ্রামে নানা বাধা অতিক্রম করে তাঁরা সাফল্য অর্জন করেছেন। নিজে স্বাবলম্বী হয়েছেন ও অন্য নারীদেরও পথ দেখিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার জুড়ীতে এরকম ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন নমিতা রানী পাল, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুক্তি দত্তা দাস, সফল জননী চন্দ্র রেখা ব্যানার্জী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করা সায়মা আক্তার চামেলী ও সমাজ উন্নয়নে অবদান রাখা জনপ্রতিনিধি গুলশান আরা চৌধুরী মিলি। সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের সুপার ভাইজার সুজাউদ্দৌলা এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌছ উদ্দিন, প্রভাষক ফখর উদ্দিন পাঠান, অবসরপ্রাপ্ত শিক্ষক গপেস্বর সিংহ, ইলিয়াস আলী প্রমুখ। সভার শুরুতেই জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুক্তি দত্তা দাস।



মন্তব্য করুন