কমলগঞ্জে ৪৮ টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ

May 21, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বুধবার ২১ মে বিকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, জেলা বিএনপির সদস্য মো: দূরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, ছাত্র সমন্বয়ক রাজন ভূইয়া রাজন প্রমুখ।

পরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com