বন্যায় ক্ষ/তিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ

May 26, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক মাছ চাষীদের মাঝে মাছের খাদ্য (ফিশ ফিড) বিতরণ করা হয়েছে।

রোববার ২৫ মে সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন মৎস্য চাষীদের মধ্যে ২৫ কেজি করে মৎস্য খাদ্য বিতরণ করা হয়।

মৎস্য খাদ্য বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মৎস্য বিভাগের পরিচালক মো: আসাদুল বাকী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পরিচালক মো: শাহনেওয়াজ সিরাজী, কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) মো: সহিদুর রহমান সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক সরোয়ার শোকরানা নান্না প্রমুখ।

সিলেট মৎস্য বিভাগের পরিচালক মো: আসাদুল বাকী বলেন, বন্যায় এ উপজেলার অনেক মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্থ হয়। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্থ ১২০ জন চাষীকে সরকারি প্রনোদনার আওতায় ২৫ কেজি করে মৎস্য খাবার দেওয়া হয়েছে। চাষীদের ক্ষতির তুলনায় এ প্রনোদনা হয়তো কিছুই না। তবে, সরকার মৎস্য চাষীদের পাশে আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com