পরাজিত হয়েই যুবলীগকে গুডবাই জানালেন সাগরনালের নয়ন

December 20, 2016,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৮ ডিসেম্বর রবিবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শাহাজান আলমকে সভাপতি ও রোমান আহমদকে সাধারণ সম্পাদক করে সাগরনাল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়।
সম্মেলনের ঠিক পরদিন ১৯ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় সভাপতি পদে পরাজিত হয়ে নিজ ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন ডা: নজরুল ইসলাম নয়ন। তিনি নিজেই তার অযোগ্যতার স্বীকৃতি দিয়ে ঐ স্ট্যাটাসের মধ্যে লিখেন “যুবলীগকে গুডবাই জানালাম”।
এমন স্ট্যাটাসে সাগরনাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের মাঝে প্রশ্ন তৈরী হয়েছে যে, কতটুকু পদলোভী হলে পরেই একজন মানুষ পরাজিত হওয়ার পরপরই দলকে গুডবাই জানায়? এবিষয়ে ডা: নজরুল ইসলাম নয়নের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন- “যুবলীগের রাজনীতি আর করবো না”।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com