কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা শাখার ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাওলানা আব্দুল হক এবং সাধারণ সম্পাদক পদে কাজী মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।
শনিবার ২ আগস্ট সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সিলেট জোনের সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল। ব্যবসায়ী মনসুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি আলিমুল এহসান চৌধুরী, মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহিন, জেলা সেক্রেটারি আব্দুল মজিদ, সমন্বয়কারী আব্দুল কুদ্দুস নোমান, ব্যবসায়ী উপদেষ্টা এডভোকেট কামরুল ইসলাম, সৈয়দ ইব্রাহীম মুহাম্মদ আব্দুহ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এমএ ওয়াহিদ রুলু, হাম হাম কর্পোরেট চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, ইসলামী ব্যাংক কমলগঞ্জ শাখার এজেন্ট ব্যাংকিং ম্যানেজার এবাদুর রহমান, ফজলুর রহমান, জুনেদ আহমেদ, আব্দুল মালিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা খাইরুল আসলাম নিজামী। পরে উপস্থিত কাউন্সিলরদের ভোটে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সম্মেলনে উপজেলার প্রায় ২৫০ জন উদ্যোক্তা ও ব্যবসায়ী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন