কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

September 8, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : ‘প্রযুক্তির যুগে, সাক্ষরতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।

সোমবার ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূর রহিম বাবর, প্রধান শিক্ষক সত্যেন্দ্র পাল, সুলমান আলী সালমান, মো. সালাহউদ্দিন, নজরুল ইসলাম ও সাংবাদিক মোনায়েম খাঁন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com