কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন

September 14, 2025,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জে হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল বাদ এশা মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা কাজী মুহিউচ্ছুন্নাহ আজমীর সভাপতিত্বে ও মুহাম্মদ হিফজুর রহমান সিজিলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ আহমদ নগর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট কাজী মাওলানা আলম চৌধুরী, প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জলিল, মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ ক্বারী জিবান আহমদ, মাদ্রাসা কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বির মুহাম্মদ আবদুস সত্তার, মোহাম্মদ জয়নাল, মুহাম্মদ ফারুক মিয়া, মুহাম্মদ ইয়াওর মিয়া, ৯ নং আল ইসলাহ সভাপতি মুহাম্মদ আং রশিদ, মুহাম্মদ মান্না,আবদুস বাসিত, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ফুল মিয়া প্রমূখ।

পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন কাজী মাওলানা আলম চৌধুরী সাহেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com