মাগুরছড়া রেললাইনের পাশে পড়ে ছিল তরুণের নি থ র দে হ উ দ্ধা র
সাইফুল ইসলাম : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাস কূপ এলাকার ঢাকা-সিলেট রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (১৮) এক তরুণের মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর দুপুরে কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া নামক স্থানে রেললাইনের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয়রা রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগ ও পুলিশকে খবর দেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই দীপক সরকার জানান, মাগুরছড়া এলাকায় রেললাইনের পাশে ১৮ বছরের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণের জন্য প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, নিহতের মাথায় বড় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে পাঞ্জাবি ও প্যান্ট রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বোঝা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



মন্তব্য করুন