এডাবের ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারে বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও এনজিওদের মুখ্যপাত্র এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ- এডাবের ৩দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
সোমবার ২২ সেপ্টেম্বর কমলগঞ্জ হিড বাংলাদেশ প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সদন তোলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এসময় তিনি সিলেট বিভাগের ৪ টি জেলাসহ মোট ৬টি জেলার ২৫ জন এনজিও প্রধানদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এস এ হামিদের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্র ধর। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এডাব মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক পরিতোষ দেব ও এডাব বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।



মন্তব্য করুন