জুড়ীতে রাস্তা ভেঙ্গে নদীতে-পশ্চিম শিলুয়া গ্রামের মানুষের দুর্ভোগ

October 26, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের প্রধান রাস্তা ভেঙ্গে জুড়ী নদীতে চলে গেছে।

২৬ অক্টোবর রবিবার সকালে ১০ টা সরেজমিন গিয়ে দেখা যায়, পশ্চিম শিলুয়া গ্রামের মধ্যবর্তী স্থানের বেড়িবাঁধ ভেঙ্গে জুড়ী নদীর চলে গেছে এতে গ্রামটির প্রধান রাস্তা যাতায়াতের অনুপযোগী হয়ে পরেছে। প্রায় ২০০ মিটার ফাটল দেখা দিয়েছে তার বিতরে ৪০ মিটার রাস্তাসহ জুড়ী নদীতে ভেঙ্গে চলে। এলাকাবাসীর প্রাণের দাবী এখনি যদি পশ্চিম শিলুয়া গ্রামের মধ্যবর্তী স্থান সহ যে কয়েকটি ঝুকিপূর্ণ বেড়িবাধের স্থান রয়েছে স্থায়ী ভাবে ব্লকের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ না করা হয় থাহলে এই এলাকার প্রধান রাস্তাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

এলাকাবাসী বলেন, জুড়ী নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের মূল কারণ হচ্ছে, পশ্চিম শিলুয়া, দক্ষিণ শিলুয়া, ভরাডহর, জালালপুর, যোগীমুরা এলাকা দিয়ে ভয়ে যাওয়া জুড়ী নদী থেকে ১০ বছর যাবত অপরিকল্পিতভাবে ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের ফলে জুড়ী নদীর গভীরতা বৃদ্ধি পায় এর ফলে নদীর পাড় ধ্বসে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী মানববন্ধন ও জেলা প্রশাসক মৌলভীবাজারে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। কিন্ত স্থায়ী ভাবে ব্লকের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণের কোন উদ্যোগ না নেওয়ায় এখন জুড়ী নদীতে বেড়িবাঁধ ভেঙ্গে রাস্তাসহ চলে যাচ্ছে। খেয়াঘাট থেকে কয়লার ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ ০৩টি বেড়িবাধ ধ্বংস হয়ে গিয়েছে। যা জনজীবনের দুর্ভোগ বয়ে আনছে। বেড়িবাঁধ ভাঙ্গনের কারণে প্রতিবছর বন্যায় প্লাবিত হয় ৫ টি গ্রাম এবং শিলুয়া হাওড়ের কোটি টাকার ফসলাধি নষ্ট হয়ে যায়। তাছাড়া ইতিমধ্যে কয়েকটি বাড়ি নদীতে বিলীন হয়েছে। গ্রামের প্রধান রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় অসুস্থ রোগী, সাধারণ জনগন এবং প্রায় তিনশত শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে।

স্থানীয় জনগণ জোরালো দাবী জানিয়েছে দ্রুত খেয়াঘাট থেকে কয়লার ঘাট ব্রিজ এলাকার মধ্যে স্থায়ী ব্লকের মাধ্যমে বেড়িবাধ নির্মাণ করার, যাতে পুনরায় নদীর তাণ্ডব বন্ধ করা যায় এবং মানুষের জীবন-যাত্রা স্বাভাবিক হতে পারে।

এসব দাবী দাওয়া সম্পর্কে যারা কথা বলেছেন সরেজমিন উপস্থিত থেকে প্রবীন মুরব্বি ও ভুক্তভোগী, আব্দুস সালাম, আব্দুল খালিক, মজির উদ্দিন, জুনেদ আহমদ, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, মেমোরিয়াল একাডেমি শিক্ষক  জামিল উদ্দিন, আব্দুল আজিজ, জাইনুল ইসলাম, আব্দুল মুকিত,হালিম উদ্দিন, শাহাব উদ্দিন, জসীম উদ্দিন, মন্তর আলি, ময়নুল ইসলাম,আমানুর রাহমান, নিজাম উদ্দিন, শাকিল আহমদ, হাসান আহমদ প্রমুখ

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com