নাজিরাবাদে বিএনপির সভা, নাসের রহমানকে বিজয়ী করে উন্নয়ন ফিরিয়ে আনার সংকল্প

November 8, 2025,

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়ন বিএনপি এক বর্ধিত সভার আয়োজন করে।

শনিবার ৮ নভেম্বর রাতে স্থানীয় ইউনিয়ন অফিসের হলরুমে অনুষ্ঠিত এ সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মেদলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।

এছাড়া বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সকল মতভেদ ভুলে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। উন্নয়নবঞ্চিত মৌলভীবাজারবাসীর আশা ও আস্থার প্রতীক জননেতা এম নাসের রহমানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করা আমাদের দায়িত্ব।

তারা বিএনপির দেশ পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের লিফলেট নিয়ে  জনগণের পাশে যাওয়ার  আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com