সাংবাদিক এম রাজু আহমেদ এর পিতৃবিয়োগ
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি সাংবাদিক এম রাজু আহমেদ এবং জুড়ী উপজেলা ট্রাক ও ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যকরী সভাপতি মো: নিজুল আহমদের পিতা কামিনীগঞ্জ বাজারের প্রাক্তন ব্যবসায়ী ভোগতেরা গ্রাম নিবাসী মো: আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।
রবিবার ৯ নভেম্বর দিবাগত রাত ৪.২৫ মিনিটের সময় নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার ১০ নভেম্বর সকাল ১১.৩০ মিনিটের সময় হযরত শাহ গরীবে খাকী (রঃ) মাজার সংলগ্ন ঈদগাঁহ ময়দানে খতীর-আন নূর জামে মসজিদ মিশিগান আমেরিকার শাইখুল হাদিস আব্দুস সালাম মুহাদ্দিসের ইমামতিতে মরহুমের জানাজা সম্পন্ন হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শ্রমিক ইউনিয়নসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের লাশ হযরত শাহ গরীবে খাকী (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়।



মন্তব্য করুন