কুলাউড়া ও জুড়ীতে ১৩ ডিসেম্বর ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

December 13, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া ও জুড়ী উপজেলায় আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার ১২ ডিসেম্বর সকালে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বিদ্যুতের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, কুলাউড়া ৩২/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব ফিডার বন্ধ থাকবে। ফলে কুলাউড়া ও জুড়ী উপজেলাতেই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com