নাচে গানে উৎসবমুখর পরিবেশে প্রাক-বড়দিনের আনন্দে মাতলো শিশুরা

December 18, 2025,

সাজু মারচিয়াং : কেক কেটে নাচে গানে উৎসবমুখর পরিবেশে প্রাক বড়দিনের আনন্দে মেতে উঠলো মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের তিন শতাধিক শিশুরা। মৌলভীবাজারের কমলগঞ্জের চাম্পারায় চা বাগানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে প্রাক-বড়দিনের আয়োজন।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় চাম্পারায় প্রকল্প প্রাঙ্গনে বার্ষিক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, চাম্পারায় (বিডি-০৪১৮)এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং। মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যাবস্থাপক (ভারপ্রাপ্ত), রনি দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কো: চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা। প্রাক-বড়দিনের আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি শিশু ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে বলেন শিশুদের উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকল্পটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অভিভাবকদের প্রতি শিশুদের সঠিক পরিচর্যা ও শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, এই শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। এসময় শিশু উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে শিশুরা প্রধান অতিথি রাহেল রানা ও বিশেষ অতিথি চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড, পিডিএ চেয়ারম্যান যাকব কিস্কু হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, চাম্পারায় চা বাগান সহকারি ব্যাবস্থাপক মো: ইউসুফ খান, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি শংকর বোনার্জী, ইউপি সদস্য সজয় কিশোর যাদব, চাম্পারায় প্রেসবিটারিয়ান মন্ডলির ডিকন সানু বিশ্বাস এবং প্রকল্পের এলসিসি কমিটির সদস্যবৃন্দরা। আলোচনা সভা শেষে অতিথিরা প্রকল্পের ৩৩৬ জন শিশু ও ১৫ জন মায়েদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরন করা হয়।

অনুষ্ঠানটি অর্থায়নে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সহযোগিতায় চ্যারিটেবল ট্রাষ্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড। অনুষ্ঠানে প্রকল্পের শিশুদের পরিবেশনায় নাচ,গান,কবিতা আবৃত্তি ও  মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা করে এবং বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com