মৌলভীবাজার-৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

February 1, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) সংসদীয় নির্বাচনী আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক জেলা জামাতের আমীর আব্দুল মান্নান এর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে। গতকাল (রবিবার) দুপুরে শহরের শাহমোস্তফা সড়কের দেওয়ান মঞ্জিল এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ভোধন অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারী মো: ইয়ামীর আলীর সভাপতিত্বেকোরআন তিলাওয়াত করেন হাফেজ কাওছার আহমদ।উদ্ভোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হক,শহর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ,রাজনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী মিছবাহুল হাসান,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী,কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম,এডভোকেট বাবু সজল ঘোষ,এডভোকেট আব্দুর রব,ছাত্র শিবিরের শহর সেক্রেটারী কাজী দাইয়ানআহমদ,প্রবাসী আহমেদ চৌধুরী, ব্যবসায়ী নেতা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ মহি উদ্দিন আহমদ শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম মায়া,দেওয়ান মুয়াজুজ্জামান,যুব নেতা আব্দুল্লাহ আহমদ মুন্না প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান দেশবাসীর কাঙ্খিত উন্নয়ন ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায়কে বিজয়ী করতে ভোট,সমর্থন,দোয়া ও সহযোগিতা চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com