ইসলামের নামে মুনাফিকরা ধোঁকাবাজি করছে-মাও: জামিল আহমেদ আনসারী
স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় জমিয়তে ওলামা ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমেদ আনসারী অভিযোগ করে বলেছেন, একটি দল নিজেদের ইসলামী দল দাবি করলেও বাস্তবে ইসলামের নামে ধোঁকাবাজি করছে। তিনি বলেন, তারা ইসলামী দল দাবি করে কিছু সরলমনা আলিম-ওলামাকে সঙ্গে নিয়ে দুই-তিনটি ইসলামী দল আর সাতটি অ-ইসলামী দল মিলিয়ে ইসলামি জোট বানানো হয়েছে। সরল বিশ্বাসে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা জোটে ঢুকেছে। কিন্তু ঢোকার পর এখন ঘোষণা দিচ্ছে-আমরা ইসলাম করবো না।
শনিবার রাতে মৌলভীবাজার শহরের টাউন ঈদগাহ প্রাঙ্গণে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা জামিল আহমেদ আনসারী আরও বলেন, আসন ভাগাভাগির নামে জোটের সবাইকে ২০ তারিখ পর্যন্ত ঘুমেরঘরে রাখা হয়েছে। আগে বলছিল ইনসাফের দাঁড়িপাল্লা। সব জায়গায় দাঁড়িপাল্লা দিয়ে ইনসাফ হয়েছে? ফড়িয়ারা যখন কৃষকের ধান দাঁড়িপাল্লায় মেপে নেয়, তখন ১০০ মণকে ৮০ মণ বানিয়ে ফেলে। এই দল সেটাই করছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, ১১ দল মিলে জোট হয়েছিল। সবাই আসন বণ্টন করে নেবে বলা হয়েছিল। কিন্তু তারা নিজেরা নিয়েছে প্রায় ২৩০টি আসন। এমনভাবে রেখেছে যে, মৌলভীবাজারে খেলাফত মজলিস প্রার্থী (হাতপাখা প্রতীক) আহমদ বিলালকে এই আসন দেওয়া হয়েছে, আর পেছনে দাঁড়িপাল্লা গুপ্তভাবে থেকে গেছে। এতদিন গুপ্ত থেকে হঠাৎ আজ তারা ধানের শীষ প্রার্থী নাসের রহমানের সঙ্গে মোকাবিলার জন্য আত্মপ্রকাশ করেছে।
জামিল আহমেদ আনসারী বলেন, তাই চোখ-কান খোলা রাখতে হবে। এরা ইসলামের নামে ধোঁকাবাজি করছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এরা ধোঁকাবাজ। এদেরকে আশ্রয় দিয়ে দেশের মালিক বানাতে চায়। এরা আমাদের দেশের সরলমনা মানুষের ঈমান লুটে নিতে চায়।
তিনি আরও বলা হয়, এরা চায় ইসলামের নামে ৬৪ জেলায় ৬৪টি করে বেশ্যাখানা বানাতে। আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। আমার পাশের রুমে এসে টিউশনি করে, দেখতে হুজুর মানুষ, কিন্তু টিউশনি করতে যায়নি, গেছে এই বীজ ঢোকানোর জন্য, ক্যান্সার ঢোকানোর জন্য।
তিনি বলেন, এই মুনাফিক গোষ্ঠীকে যদি আশ্রয় দেওয়া হয়, তাহলে জাতির সর্বনাশ করবে। জমিয়তে উলামা ইসলাম এদের চিনেছে। হেফাজতের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাকের মহা পরিচালক মাহমুদুল হাসান, ফুলতলী পীর সাহেব, ওলীপুরী সাহেব, হাটাজারী মাদ্রাসা-সবাই বলেছেন, এদেরকে ভোট দেওয়া হারাম। এরা মুনাফিক, ইসলামের নামে ধোঁকাবাজি করছে।
জামিল আহমেদ আনসারী আরও বলেন, এরা জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ। বুজুর্গানে দ্বীন বলেছেন, এদের কাছে ইসলাম নিরাপদ নয়, দেশও নিরাপদ নয়, মা-বোনও নিরাপদ নয়।
বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার এ কথা যারা বলেছিল, এখন তারাই বুকের সঙ্গে মহিলা জড়িয়ে ধরে বলে মা-বোন। আপনার স্ত্রীকে আমার বুকের সঙ্গে জড়িয়ে বললে কি সেটা মা-বোন হয়? এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা ক্ষমতায় গেলে কত কী করবে। নবীর জমানায় যেমন গুপ্ত হত্যা করতো, ফেদাইন ছিল। আগে জামায়াত-শিবির রগ কাটতো। এরা রগ কাটার দল ছিল। এখনো এরা গুপ্ত হত্যা করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান আহমদ। সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন।
প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহসভাপতি আব্দুল মুকিত, আয়াছ আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজ খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন