ঝরেপড়া রোধে বিশেষ উদ্যোগ জুড়ী প্রাইমারী স্কুলে মিড ডে হটমিলের উদ্বোধন

January 7, 2017,

আব্দুর রব॥ মৌলভীবাজারের জুড়ীতে স্কুলগামী কোমলমতি শিশুদের ঝরেপড়া রোধে সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে হটমিল কার্যক্রম চালু করা হয়েছে।
৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম এ কর্মসুচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্কুলের এ কার্যক্রম নির্বিঘেœ অব্যাহত রাখতে এলাকার সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
এলবিনটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফুলতলা চা বাগানের ব্যবস্থাপক সোহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সজল বাউরির পরিচালনায় মিড ডে হটমিল কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গোলশান আরা মিলি, ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ফুলতলা ইউপি চেয়ারম্যান ফয়াজ উদ্দিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com