রাজনগরে আন্তঃ উপজেলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

February 9, 2026,

শংকর দুলাল দেব : রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে আন্তঃ উপজেলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি সোমবার রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাজনগর কর্তৃক আয়েজিত উক্ত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের নাতনী, এম নাসের রহমানের কন্যা ইঞ্জিনিয়ার আমীরা রহমান। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), রাজনগর এর সভাপতি শাহ পাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির আহমদ জোয়াহিরের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী খেলায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউ.কে রাজনগর শাখার সভাপতি ছালিক আহমদ সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ, ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন রাজনগরের সভাপিত রেজাউল করিম খান প্রমুখ।

উদ্বোধনী খেলায় জুড়ি উপজেলা (১৮০/৭) ৩ উইকেটে স্বাগতিক রাজনগর উপজেলাকে (১৭৯/৫) হারিয়ে বিজয়ী হয়। খেলায় জুড়ি উপজেলার রাসেল (২৭ বলে ৫৮ রান) ম্যাচ সেরা  হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com