কামালপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান শাহিন আর নেই

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও রায়পুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান শাহিন (৬০) আর নেই।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে বাড়ি থেকে বের হলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পার্শবর্তী গয়ঘর এলকায় রাস্তার পাশে একটি ডুবায় মিজানুর রহমান শাহিন এর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। বিএনপি নেতা শাহিন উচ্চরক্তচাপ সহ নানা রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন। পরিবার ও স্থানীয়রা ধারনা করছেন তিনি ব্রেইন স্ট্রোক করে রাস্তার পাশে ডুবায় পরে এমন মৃত্যু হয়।
হঠাৎ করে তার মৃত্যুর খবরে দলের নেতাকর্মী, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমেছে। তার এ মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অধিক তদন্তের জন্য পুলিকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ নিয়ে আসে ও মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত করানো হয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিএনপি নেতা মিজানুর রহমান শাহিনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার শরিরে কোন প্রকার আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে।
এদিকে ৩নং কামালপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান শাহিন মৃত্যুতে শোকবার্তায় জানান ইউনিয়ন কমিটির সভাপতি শেখ কামাল ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
শোকবার্তায় জানানো হয় শাহিন বৃহস্পতিবার ২ এপ্রিল সন্ধ্যা ৭ ঘটিকার দিকে ব্রেইন স্ট্রোক করে মারা যান (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শোকবার্তায় তাঁর রুহের মাগফেরাত কামনা করে বলেন, সহযোদ্ধা মিজানুর রহমান শাহিন জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ছিলেন নিবেদিত প্রাণ। পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল সর্বমহলে প্রশংসিত। এই সাহসী সহযোদ্ধার অভাব সহজে পূরণ হবার নয়। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



মন্তব্য করুন