মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার ৩ এপ্রিল দুপুরে মৌলভীবাজারের সার্কিট হাউজের মুন হলে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল। সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান মিজান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: নাজমুল হোসন, প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক এ কে অলকসহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে অনানুষ্ঠানিকভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জের একজন, সিলেটের ৫ জন ও মৌলভীবাজারের ১০ জন সাংবাদিক সরকারের অনুদানের চেক তোলে দেয়া হয়।
বাছির জামাল তাঁর বক্তব্যে বলেন, এটা অনুদান না বলে সরকার কাছ থেকে সাংবাদিকদের সহযোগীতা বলতে পারেন। তিনি আরও বলেন, খেয়াল রাখতে হবে কোনও অপসাংবাদিক যেন এর সুবিধা নিতে না পারে। তিনি সকল সাংবাদিকদের এক হয়ে কাজ করারও আহ্বান জানান।



মন্তব্য করুন