শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদের দায়ে এক প্রতিষ্ঠানকে অর্থদন্ড

April 11, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্তিম সংকট তৈরি করার দায়ে মেসার্স তোফায়েল ট্রেডাস নামের প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ৯ এপ্রিল যৌথবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে শহরের সেন্ট্রাল রোড এলাকায় একটি প্রতিষ্টানে প্রায় সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ রাখায় প্রতিষ্টানটিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মো. মহিবুল্লাহ আকন।

অভিযানে সহযোগিতা করে র‌্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। এছাড়াও অভিযানের সময় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com