ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর পক্ষ থেকে হুইল চেয়ার ও স্বাস্থ ও শিক্ষা উপকরন বিতরণ 

May 6, 2026,

স্টাফ রিাপোর্টার : ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর আয়োজনে এবং দাওয়াহ ফাউন্ডেশন সাউদাস্পটন ইউ কে এর আর্থিক সহযোগিতায় মৌলভীবাজারের অস্বচ্ছল মানয়ের মাঝে হুইল চেয়ার এবং মাধমিক বিদালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ ও শিক্ষা উপকরন বিতরণ  করা হয়েছে।

সোমবার ৪ মে বিকেলে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর সভাপতি নিলুফার জেসমিন মুক্তি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, সদর সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কাজি নাদিমূল হক, দাওয়াহ ফাউন্ডেশন সাউদাস্পটন ইউ কে এর কো-অডিনেটর মো: মাহবুবুর রহমান, জেলা বিএনপি নেতা ওয়ালি সিদ্দিকী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, গার্ল গাইডস এসোসিয়েশন এর জেলা কমিশনার নূরজাহান সূয়ারা।

ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর  মাধুরী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  সৈয়দা খাইরুননেছা ইয়াসমিন।

বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর অপরাজিতা রায়, নুসরাত জাহান শাহরিন সুলতানা, ফাতেমা জোহরা বিউটি, ফাতেমা ইসলাম, লোবনা বেগম প্রমুখ।

অনুষ্ঠান শেষে মৌলভীবাজারের অস্বচ্ছল মানয়ের মাঝে ১০টি হুইল চেয়ার এবং ৫০জন মাধমিক বিদালয়ের শিক্ষাথূীদের মধে স্বাস্থ ও শিক্ষা উপকরন বিতরন  করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com