জুড়ীতে অবৈধ ভারতীয় মদ উদ্ধার
January 14, 2017,
বড়লেখা প্রতিনিধি॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের আওতাধীন জুড়ীর ফুলতলা বিওপি সদস্যরা ১৩ জানুয়ারী শুক্রবার সকালে সীমন্তবর্তী এলবিনটিলা এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করেছে। বিকেলে জব্দ অবৈধ মদ মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
বিজিবি সুত্রে জানা গেছে, টহল কমান্ডার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সীমান্তের ১৮২৭ নং মেইন পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরের এলবিনটিলা নামক স্থান থেকে ৪৬ বোতল অবৈধ ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
৫২ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবির জানান, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের জব্দ অবৈধ মাদক মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।



মন্তব্য করুন