লাউয়াছড়ায় মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত, ৫ ঘন্টা পর সারাদেশের সাথে সিলেটের রেলযোগে স্বাভাবিক

May 31, 2026,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি তেল পরিবহনের মালবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।  এ ঘটনায় ৩০ মে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের সাথে সকল ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।

শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তবে মালবাহী ট্রেনটির প্রতিটি বগি খালি থাকায় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি।  কুলাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থললে পৌঁছে উদ্ধার কাজ চালালে রাত ৯টায় সারাদেশের সাথে সিলেটের রেলযোগে স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com